বিএনপি চেয়ারপারপসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার বিকেলে ফেনী জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিলটি শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন খান, সৈয়দ মিজানুর রহমান, ইদ্রিস বর্তন, হাফিজ উদ্দিন আহম্মদ, খোরশেদ আলম, মো. মুরাদ, মো. সাইফুর রহমান রতন, পার্থ পাল, এসএম সারওয়ার জাহান শ্রাবন, মো. ফিরোজ আলম, মো. আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।