নাশকতা মামলা: আত্মসমর্পণ করতে আদালতের পথে খালেদা জিয়া

যাত্রাবাড়ী থানার নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করতে আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  
 
মঙ্গলবার সকাল সোয়া ৯ টায় তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
 
গত ৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।