আত্মসমর্পণ করতে আদালতে খালেদা জিয়া

 
যাত্রাবাড়ী থানার নাশকতা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মহানগর দায়রা জজ আদালতে তার গাড়িবহর পৌঁছায়।
 
এর আগে সকাল সোয়া ৯ টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দেন খালেদা জিয়া।
 
গত ৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।