আত্মসমর্পণ করে জামিন আবেদন খালেদা জিয়ার

 
যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় আত্মসমর্পণ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  মঙ্গলবার পৌনে ১১টার দিকে ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালে তিনি আত্মসমর্পণ করে তিনি জামিন আবেদন করেন। 
 
এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর বিশেষ ট্রাইবুনাল-১ এর আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা।