বাঁশখালীতে সংঘর্ষ: ৩ মামলায় ৬ হাজার আসামি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিদ্যুৎকেন্দ্রবিরোধী গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় তিনটি মামলা হয়েছে।নিহত তিনজনের পরিবার দুটি হত্যা মামলা করেছে। আর সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে অন্য মামলাটি করেছে পুলিশ।
 
জানা গেছে, ৫৭ জনের নাম উল্লেখ করে এ মামলার আজাহারে অজ্ঞাত তিন হাজার দুইশজনকে আসামি করা হয়েছে।
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি মজুমদার বলেন, পুলিশের মামলাটির বাদী থানার এসআই বাহার মিয়া। জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় দেড় হাজার লোককে আসামি করা হয়েছে।
 
উল্লেখ্য, কয়লাভিত্তিক বেসরকারি ওই বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি নেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ক্ষুব্ধ ছিল। তবে একটি অংশ ওই বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে অবস্থান নিলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। সোমবার বিকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এস আলম গ্রুপের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতায় স্থানীয়রা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হন পুলিশসহ কমপক্ষে ১৯ জন।