শৈলকুপায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাইপগান ও দুটি গুলিসহ হানেফ আলী মণ্ডল নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার ভোরে উপজেলার কেষ্টপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। হানেফ ওই গ্রামের মহম্মদ আলী মহনের ছেলে।
 
জানা গেছে, এক বছর সাজাভোগ করার পর হানেফ নাশকতা সৃষ্টির লক্ষ্যে নিজ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ হানেফকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।