প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১৬ ছাত্র স্থায়ী বহিষ্কার

 
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল হত্যার ঘটনায় জড়িত থাকায় ১৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও আরো সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজীব চৌধুরী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রশাসনে গত ২৯ মার্চ হওয়া সংঘর্ষের পর তদন্তের পর ১৬ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আরো সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না তা ১০ এপ্রিলের মধ্যে জানতে চেয়ে নোটিশ দেয়া হয়েছে।
 
গত ২৯ মার্চ নগরীর ওয়াসার মোড়ে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একরকম অনুষ্ঠানের আয়োজন নিয়ে নাসিম আহমেদ সোহেল ছুরিকাঘাতে নিহত হন। 
 
পরদিন সোহেলের বাবা মো. ইব্রাহীম ওরফে সোহানসহ ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।