পাবনার সাঁথিয়ায় বন্দুক ও ৫টি গুলিসহ শফিকুল ইসলাম পাপু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। তিনি উপজেলার বৈরাগী সোনাতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১২ ডিএডি মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগী সোনাতলা গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় শফিকুল ইসলাম র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে এবং শফিকুলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বন্দুক ও ৫টি গুলি উদ্ধার করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।