ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সব অনুষদ, ইনস্টিটিউট, অফিস, ক্লাস, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গত ২১ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ধূমপান নিষিদ্ধের এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।