হাতীবান্ধায় শিশু হত্যা : খালু গ্রেফতার

হাতীবান্ধা থানার পুলিশ উপজেলার নওদাবাস থেকে শ্বাসরোধে শিশু হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়াকে গ্রেফতার করে ।
 
পারিবারিক কলহের জেরে গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে ২ এপ্রিল রাতে নবম শ্রেণির ছাত্র ইব্রাহীমকে (১৪) শ্বাসরোধে হত্যা করে তার খালু নান্নু মিয়া।
 
জানা যায়, ওই রাতেই নান্নু মিয়া নিহত ইব্রাহিমের ছোট ভাই আবু বক্কর ও তার দাদি জোবেদা বেগম ওরফে ধওলী বেগমকেও হত্যার চেষ্টা করে। আবু বক্কর কিছুটা সুস্থ্য হলেও তার দাদি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
পরদিন ইব্রাহিমের বাবা দেলোয়ার হোসেন হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
হাতীবান্ধার থানার ওসি আব্দুল মতিন প্রধান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছিল। মামলার প্রধান আসামি নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদের পর আদালতে সপোর্দ করা হয়েছে। আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে।