সিলেটে বজ্রপাতে নিহত ২

সিলেটে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর ঘাসিটুলায় এক শিশু ও কোম্পানীগঞ্জ উপজেলায় এক কৃষকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছেন।
 
এরা হলেন- ঘাসিটুলার ইরানের কলোনির বাসিন্দা আজিজুল মিয়ার মেয়ে কলি বেগম (১২) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বউলা গ্রামের মিছির আলীর ছেলে আব্দুর রহমান (৩০)।
 
স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, দুপুরে উপজেলার ইছাকলস ধুপড়ি হাওরে বোরো ধান কাটছিলেন আব্দুর রহমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে উঠানে খেলছিল কলি। এ সময় বজ্রপাতের শব্দে দুজনই সংজ্ঞা হারায়। কিছুক্ষণ পর শিউলির চেতনা ফিরলেও কলির ফিরেনি। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ৃ