লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এসআই গুরুতর আহত

 
বুধবার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পুরাতন থানা গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী লোহাগাড়া থানার এসআই মোস্তফা কামাল গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। দুর্ঘটনায় তার হাত ও পা ভেঙে যায় এবং মোটর সাইকেলটি ক্ষতিপ্রস্ত হয়। তিনি চাঁদপুর শাহারাস্তির সাংহাই এলাকার মৃত আবদুর রশিদের পুত্র।
 
ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম জানান, মোটর সাইকেল যোগে থানা থেকে ওই এসআই উপজেলার বটতলী মোটর স্টেশনে যাওয়ার সময় বিপরীতমুখী একটি জিপ গাড়ি তাকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।