তিতাস উপজেলার শিবপুর ব্রিজের কাছে দিনদুপুরে মিজানুর রহমানের (৩৩) কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে ঢাকা-হোমনা সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তিতাস উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকরা জয়নাল আবেদিনের পুত্র মিজানুর রহমানের মাধ্যমে দাউদকান্দি ট্রেজারি অফিসে জমাদানের জন্য স্ট্যাম্পের ১ লাখ ৭০ হাজার টাকা পাঠালে তিনি শিবপুর ব্রিজের নিকট ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা মিজানুর রহমানকে বহন করা অটোরিকশায় হামলা চালিয়ে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়ে। এ সময় ছিনতাইকারী ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। দলিল লেখকরা এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিকাল ৪টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ কোন প্রকার অভিযোগ পাইনি।