বগুড়ায় সনাতনের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন

বগুড়ার শাজাহানপুরের গণ্ডাগ্রামে হরিবাসরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সনাতন মোদকের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ।
 
পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে শহরের বুধবার দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় সভাপতি বাবু কাজল দেবনাথ।
 
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহিলা নেত্রী পদ্মাবতী দেব, পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শভাশীষ পোদ্দার লিটন, প্রদীপ ভট্রাচার্য্য শংকর প্রমুখ।