'শিশু নির্যাতন রুখে দাও' স্লোগানে চট্টগ্রামে ব্রেভার কনসার্ট

 
চট্টগ্রাম মাতাতে ৮ এপ্রিল  আসছেন মমতাজ, হায়দার হোসেন, ফিডব্যাক, নেমেসিস, সজল এবং পিংকি। এদিন এমএ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪:৩০ মিনিট থেকে শুরু হবে কনসার্টটি যা সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক ইত্তেফাক। কনসার্টটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয় ও দেশটিভি
 
ব্রেভারের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টটির ফ্রি টিকেট পেতে আপনাদের প্রথমেই যেতে হবে ব্রেভারের ফেসবুক পেজে (https://www.facebook.com/braverdrink/?fref=ts)। এরপর পেজে লাইক দিয়ে কমেন্টে তাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং বন্ধুদের ট্যাগ করে ১০০ জন ভাগ্যবান বিজয়ীর একজন হতে পারেন আপনি। ৭ এপ্রিল ফলাফল প্রকাশ করা হবে।
 
'শিশু নির্যাতন রুখে দাও' এই স্লোগান নিয়ে কনসার্টটি শুরু করেছে ব্রেভার। কনসার্টকে সকলকে আসার আহ্বান জানিয়ে হায়দার হোসেন বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রত্যয় নিয়ে আমরা আসছি চট্টগ্রামে।
 
এদিক মমতাজ বলেন, আসুন সবাই মিলে আওয়াজ তুলি শিশু নির্যাতন বন্ধ করি। ৮ এপ্রিল আমি থাকছি আপনার শহর চট্টগ্রামে।
 
শিশু নির্যাতন বন্ধের প্রত্যয় নিয়ে এদিন চট্টগ্রামে আসছেন পিংকি ও সজল। আরো থাকছে ব্যান্ড দল ফিডব্যাক ও নেমেসিস। এক ভিডিও বার্তাও তারা চট্টগ্রাম বাসীকে কনসার্টে এসে শিশুদের বিরুদ্ধে নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।
 
কনসার্টে ফেসবুক পেজের মাধ্যমে আপনি জিতে নিতে পারেন ফ্রি টিকেট। এ ছাড়াও কনসার্টে ফ্রি প্রবেশ করতে পারবেন, যদি আপনার হাতে থাকে একটি ব্রেভার ড্রিংকসের বোতল। আয়োজনে  মিডিয়া পার্টনার হিসেবে আরো থাকছে জাগো নিউজ ও জাগো এফএম।