‘একটাই তো মন’ নামের নতুন একটি মিউজিক ভিডিও রিলিজ করলেন তানভীর শাহিন। সখীরে’ নামের একটি গান দিয়েই মূলত কণ্ঠশিল্পী তানভীর শাহিনের জনপ্রিয়তার পথ ধরে হাঁটা শুরু। এরপর একাধিক জনপ্রিয় গান ও তার নান্দনিক ভিডিও দিয়েই তানভীর শাহিন দর্শক শ্রোতাদের মনে একটি স্থায়ী জায়গা করে নিয়েছেন।
IMG0
তবে এবারে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাজেটের মিউজিক ভিডিও করলেন। মাহমুদ জুয়েলের কথা ও সুরে এই গানটির টাইটেল হলো ‘একটাই তো মন’ গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন শুভব্রত সরকার।
তানভীর শাহিন বলেন, ‘আমি মনে করি গানের ক্ষেত্রে বাজেট বড় বিষয় নয়। এই গানের কনসেপ্টটাই আন্তর্জাতিকমানের।
IMG1
গানের কথা-সুর ডিমান করছিল, ঠিক এই মানের একটি ভিডিওর। সেই প্ল্যান নিয়েই শুভব্রত’র সাথে গানটি নিয়ে আলোচনায় বসি আমরা। আর দেখুন এখনকার বিশ্বমানের ভিডিওতে ইউকে -ইউএস টপচার্টে এ ধরনের ভিডিও রাজত্ব করছে। তবে আমাদের বাংলা গান কেন সেখানে যাবে না। আমার মূল টার্গেট বাংলা গানকে ঠিক সেই জায়গাতেই পৌঁছানো। একটাই তো মন গানটির ভিডিও সেই মানেরই হয়েছে।
আমি দীর্ঘ দুই যুগেরও বেমি সময় ধরে গানের সাথে আছি, কারণ গানটা আমার প্রথম সংসার, যা এখনও তাকে ধারণ করেই রয়েছি। এ কারণে গানটাকে নিয়ে আমি শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাজারে বিস্তৃতি করতে চাই।’
IMG2
উল্লেখ্য, এরই ভেতরে আইটিউনস, ভেভোসহ একাধিক বিশ্ব মিডিয়ায় তানভীর শাহিনের গান সাবস্ক্রাইব হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের মিউজিক লেবেল থেকেও এই মিউজিক ভিডিওটি রিলিজের পরিকল্পনা করছেন শিল্পী।
ভিডিও নির্মাতা শুভব্রত সরকার বলেন, ‘আমি মনে করি, তানভীর ভাইয়ের এই গানটি নিয়ে আন্তর্জাতিক যে কোনো ভিডিও টপচার্টে ফাইট করা উচিত। কারণ গানটি সেই মানেরই তৈরি করেছি। টানা প্রায় ১ সপ্তাহ প্র্যাকটিস হয়েছে। এছাড়া তানভীর ভাই যে পরিমান শ্রম দিয়েছেন তা সত্যিই অকল্পনীয়। যার আউটপুট এই গানটিতে পাওয়া গেছে।’
IMG3
উল্লেখ্য, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে কোনো কমতি রাখেননি শিল্পী তানভীর শাহিন তার এই গানে। গানটির ভিডিও ডিস্ট্রিবিউশন প্রসঙ্গে তানভীর শাহিন এরই ভেতরে বিশ্বখ্যাত বেশ কটি রেকর্ড লেবেলের সাথে কথা বলেছেন।
এবং বাংলাদেশে পয়লা বৈশাখ উপলক্ষে ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়েছে।