নরসিংদীর শিবপুর উপজেলার বিরাজগনর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৬২) হত্যা মামলার ২নং আসামী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। ৬ এপ্রিল বুধবার বিকাল ৫ টায় উপজেলার কামরাব ঋষি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এস.আই সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে আসামীকে গ্রেফতারের জন্য এ অভিযান চালানো হয়। উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব ঋষিপাড়া গ্রাম থেকে আসামী আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। আসামী বর্তমানে শিবপুর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
উল্লেখ্য গত ২৬ মার্চ শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বিরাজনগর বাজার থেকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই তার বাড়ী যাওয়ার সময় রাস্তায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে সেখানে তিনি মারা যান।