কিছুদিন ধরেই বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিচ্ছেদ নিয়ে বলিউড পাড়ায় গুঞ্জণ শোনা যাচ্ছিল। তবে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। এবার মনে হচ্ছে তাদের ভাঙা সম্পর্ক আবারো জোড়া লাগতে যাচ্ছে।
পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে বান্দ্রার রয়ালিটি ক্লাবে আনুশকা ও বিরাটকে একসঙ্গে দেখা গেছে। আনুশকার পরণে ছিল কালো রঙের পোশাক আর বিরাটের পরণে ছিল ছাই রঙের টি-শার্ট ও সাদা প্যান্ট। তারা দুইজন বের হয়ে গাড়িতে করে চলে যান।
কিছুদিন আগে ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকা বলেছেন, বিরাট ও আনুশকার মধ্যে কখনো বিচ্ছেদ হতে পারে না। তারা সম্পর্ক থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছেন। বিরাট ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দিকে আর আনুশকা ‘সুলতান’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজে বেশি মনোনিবেশ করেছেন। খবর: ডিএনএ।