ঝিনাইদহে ট্রাকচাপায় যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজারে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত সুবল হালদার (৩০)  একই উপজেলার শ্রীনাথপুর গ্রামের ভজা হালদারের ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার তালসার বাজার থেকে  সুবল বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কাজীরবেড় ইউনিয়নের গুড়দাহ বাজারে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।