আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন্স’

 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর শুরু হতে যাচ্ছে। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ‘চ্যাম্পিয়ন’ ড্যান্স পারর্ফম করেবন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
 
রাজিব শুক্লা জানান, আইপিএলের নবম এ আসরের উদ্বোধনীতে ব্রাভো তার চ্যাম্পিয়ন ড্যান্স নিয়ে পারর্ফম করবেন। তার পারফর্মে বিশেষ চমক সৃষ্টি হবে। আশাকরি তার সঙ্গে ক্যারিবীয় অন্য তারকারাও অংশ নেবে।
 
তিনি আরো জানান, এবারের আইপিএলে এলইডি স্ট্যাম্প ব্যবহার করা হবে। আইসিসি ২০১৪ টি-টোয়েন্টি ও পরের বছর ৫০ ওভারের বিশ্বকাপে এলইডি স্ট্যাম্প ব্যবহার করা হয়। খবর: আইবিএনলাইভ।