দিনাজপুরের কাহারোল উপজেলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পাঁচটি ঘর আগুনে ছাই হয়ে গেছে। এ সময় ছয়টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান্ডেল ঢেউ টিন ও নগদ নয় হাজার টাকা সাহায্য হিসেবে প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দিনাজপুর হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচটি ঘর, নগদ টাকা, স্বর্ণ অলংকার ছাই হয়ে যায়। এ সময় ছয়টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
থানা পুলিশ জানায়, রাতেই পুলিশ ঘটনাস্থলে যান। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লক্ষাধিক টাকা।