‘উত্পাদন খরচ কমলেও বাড়ছে বিদ্যুতের দাম’

 
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উত্পাদন খরচ কমলেও বিতরণে সমন্বয় আনতেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে বিদ্যুৎ ভবনে আয়োজিত বিদ্যুিবষয়ক মাস্টারপ্ল্যানের আলোচনায় তিনি একথা জানান।
 
নসরুল হামিদ জানান, বিদ্যুতের দাম বাড়ানো নিয়মিত প্রক্রিয়া। জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্তের সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি সাংঘর্ষিক নয়।
 
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জেনারেশন, প্রেরণ ও বিতরণ প্রতিটি ধাপে খরচ হয়। বাড়ি বাড়ি বিদ্যুত্ নেয়াটাও খরচ। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনে আমরা লস দিচ্ছি। যার কারণে এখানে ইনভেস্টমেন্ট বাড়ছে। আমার কার্যক্রমের সাথে বিদ্যুতের একটা যৌক্তিক মূল্য হওয়া উচিত। আমরা সেটিকে যেতে চাই। 
 
উত্পাদনের বাড়লেও ঢাকাসহ সারা দেশে লোডশেডিংয়ে কারণ হিসেবে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী বাড়ত, প্ল্যানড ওয়েতে সংযোগ দিলে এই ব্যবস্থাটা হতো না। আমরা মনে করি, এখনো আমাদের অনেক পরিবর্তন করা দরকার। লোডশেডিং সমস্যা দূর করতে গেলে আরো তিন বছর সময় লাগবে।