সুনামগঞ্জে কৃষক হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ

সুনামগঞ্জের কৃষক আনজু মিয়া হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা জজ প্রণয় কুমার দাশ এ রায় দেন। সুনামগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমেদ চৈল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
 
২০০৬ সালের ১৫ নভেম্বর তাহিরপুর উপজেলার সুন্দরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আনজু মিয়াকে দণ্ডাপ্রাপ্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।