'স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা' উদ্বোধন

 
রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হল 'স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা ২০১৬'।  ০৭-১১ এপ্রিল পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
 
অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহা-সচিব সৈয়দ শাহেদ রেজা, টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি, বিটিএফ, সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ারসহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক ১৪ বছর, বালিকা একক ১৪ বছর, বালক একক ১২ বছর, বালক/বালিকা অনুর্ধ ১০ বছর, বালক/বালিকা অনুর্ধ ৮ বছর, সিনিয়র ৫০+ এবং সিনিয়র ৫৫+ ইভেন্ট অন্তর্ভূক্ত থাকছে।
 
প্রতিযোগিতায় ২০টি ক্লাব থেকে ২৮০ জন খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করছে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ক্লাবগুলো হচ্ছে : নরসিংদী টেনিস ক্লাব, নওগাঁ টেনিস ক্লাব, নারায়ানগঞ্জ ক্লাব, জাফর ইমাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, বিসিএস একাডেমী, স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব - পাবনা, ঢাকা ক্লাব লি:, বৃটিশ হাই কমিশন ক্লাব, জাতীয় টেনিস কমপ্লেক্স, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, আমেরিকান ক্লাব, এলিট একাডেমী, মানিকগঞ্জ টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:, বিকেএসপি, সাতক্ষীরা টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা ও রাজা শ্রীনাথ টেনিস ক্লাব - মুন্সীগঞ্জ।