উপজেলায় ইটভাটার ধোঁয়ায় জমির ফসলসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার নতুন দুলাল গ্রামে গত বছর অপরিকল্পিতভাবে একটি ইটভাটা নির্মাণ করা হয়। নির্মাণের পর ইটভাটার ধোঁয়ায় গত বছর ভাটা এলাকার আশ-পাশের প্রায় ১শ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়। এ নিয়ে অভিযোগ হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ দেয় ভাটার মালিক। এ বছর্র ভাটার ধোঁয়ায় ৩শ বিঘা জমির ধান ক্ষেত, গাছপালা, বসতবাড়ির গাছপালা, মৌসুমী ফসল নষ্ট হয়ে গেছে।
এছাড়া ইটভাটার দুলাল, সীচা ও বোয়ালী গ্রামসহ পার্শ¦বর্তী এলাকার হাজার হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শিশুরাই মারাত্বক স্বাস্থ্য ঝুকিতে পড়েছে।
এ নিয়ে ভাটার মালিকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতি নিরুপণ করে ক্ষতিপূরণ দিতে ভাটা মালিককে বাধ্য করা হবে।