দিনাজপুরে পৃথক অভিযানে আটক ৩

দিনাজপুর জেলায় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ বুধবার তিন ব্যক্তিকে আটক করেছে।
 
এ বিষয়ে দিনাজপুুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র থেকে জানা যায়, ডিবি পুলিশের এস আই হাফিজুর ও শরিফুল-এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে দিনাজপুর সদরের রামসাগর এলাকার সুন্দরা নামক স্থান হতে ১৯ বোতল ফেন্সিডিলসহ শহরের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
আটককৃতরা হলেন, নিমনগর বালুবাড়ীর মনিরুল ইসলামের পুত্র মনিরুজ্জামান ওরফে মানিক (২৩) ও উত্তর শেখপুরার খোরশেদ আলমের পুত্র মাদকব্যবসায়ী সাজু ওরফে বাবু (২৪)। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
 
এছাড়া ডিবি পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে শহরের ফকিরপাড়ার (রেলবাজার) সমাজ উন্নয়ন ক্লাবের পাশ্ববর্তী এলাকা হতে ২৪ পিস ইয়াবাসহ একই এলাকার আব্বাস আলীর পুত্র সোলায়মান হোসেন (৩৪) কে আটক করে কোতয়ালী থানায় প্রেরণ করেন।