হৃতিককে গ্রেফতারের দাবি কঙ্গনার

এক সময় লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন। সময়-সুযোগ মতো ঘুরতে গিয়ে ছবি তুলেছেন। দুজন দুজনকে যখনতখন মেল করেছেন। আর এখন বিবাদ শুরু হওয়ায় এসব মেল ও ছবি যাকে-তাকে পাঠাচ্ছেন হৃতিক রোশন! অভিযোগ কঙ্গনা রানাওয়াতের। তবে তাতে কিছু যায় আসে না তার। কোনও কিছুর জন্যই লজ্জিত নন তিনি। হৃতিকের উদ্দেশে কথাগুলো বলেছেন এই নায়িকা।
 
শুধু তাই নয়, হৃতিকের বিরুদ্ধে এবার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন ‘বলিউড কুইন’। ‘কৃষ’ তারকাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি। কারণ, হৃতিক তাকে ব্ল্যাকমেল করছেন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া, আইবিএন লাইভ, ইন্ডিয়া টুডে।
 
কঙ্গনা জানিয়েছেন, প্যারিসে তাদের বাগদান হয়েছে। এসব হৃতিকের পরিবারেরও অজানা নয়।
 
এদিকে হৃতিককে যতই ‘প্রাক্তন প্রেমিক’ বলে দাবি করছেন কঙ্গনা, রাকেশ রোশন পুত্র সেই দাবি মানতেই নারাজ। এমনকি, কঙ্গনার সঙ্গে কোনওদিন তার সম্পর্ক ছিল না বলেও সাফ জানিয়েছেন তিনি।