কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র নির্বাচন কার্যালয় থেকে ছিনতাই চেষ্টার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার এসএম নোমান (২৮) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
মনোহরগঞ্জ থানা-পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।