চট্টগ্রামের সদরঘাট এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে মো. ইদ্রিস (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সদরঘাট থানার সাহেব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে। ইদ্রিস একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, ওই এলাকার আধিপত্য নিয়ে ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর ও তার ভাই আলমসহ কয়েকজন ইদ্রিসের উপর হামলা চালায়। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। হামলাকারীরা এ সময় ইদ্রিসকে গুলি করে ও কুপিয়ে জখম করে। এবং আরো আটজনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ইদ্রিসকে ঢাকা পাঠানোর পথে তার মৃত্যু হয়। বাকি আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।