রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই শিশু নিজ বাড়ির মুরগির খামারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনার শিকার হয় তারা।
এরা হলো: দূর্গামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সিনথিয়া (৬) ও শিশু শ্রেণির ছাত্র নাজমুল (৪)।
জানা গেছে, সিনথিয়ার বাবা সেরুল মিয়ার একটি মুরগির খামার আছে। খামারের মুরগিগুলোকে শেয়ালের হাত থেকে রক্ষার জন্য জাল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ওই জালে শেয়ালকে মারার জন্য বিদ্যুত্ প্রবাহ দেয়া হয়। সকালে খেলার ছলে খামারের মালিক সেরুল মিয়ায় মেয়ে সিনথিয়া ও ময়নুল হকের ছেলে নাজমুল জালের সঙ্গে জড়িয়ে যায়। এতে, ঘটনাস্থলেই বিদ্যুত্স্পৃষ্টে দু’জনেই মারা যায়।
সিনথিয়ার বাবা সেরুল ইসলাম বলেন, খামারের জালে শেয়াল ধরার জন্য বিদ্যুত্ প্রবাহ চালু করা হয়েছিল।