কাউখালীতে উদীচীর সম্মেলন

 
দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার দ্বাদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে শুক্রবার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
 
উদ্বোধন করেন উদীচীর পিরোজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম. এ. মান্নান। এরপর শহরে বর্ণাঢ্য  শোভাযাত্রা  শেষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার, উত্তারয়ন খেলাঘরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার স্বপন, কাউখালী আ লিক খেলাঘর আসরের সভাপতি সুব্রত রায়, গৌতম কুমার দাস, লিটন কৃষ্ণ কর প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর কাউখালী শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ফারুক।
 
পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে মধ্যাহ্নভোজনর পরে নতুন কমিটি গঠন করা হয়। জাহাঙ্গীর হোসেন ফারুককে সভাপতি ও প্রভাষক রবীন মূখার্জীকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।