স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে হারের পর রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে যাচ্ছে বার্সেলোনা। শনিবার লিগের ৩২তম রাউন্ডে সোসিয়েদাদের বিপক্ষে মাঠে খেলতে নামবে কাতালানরা।
এর আগের শনিবার এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণভাগের ব্যর্থতায় হেরে যায় লুইস এনরিকের দল।
অবশ্য সেই ধাক্কা সামলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছে কাতালানরা।