ইন্দোনেশিয়ায় লাইভ শোতে সাপের কামড়ে শিল্পীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি লাইভ শোতে গাইছিলেন দেশটির পপ সংগীতশিল্পী ইরমা ব্লু। এর আগেও অজগরসহ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ নিয়ে মঞ্চে গান পরিবেশন করেছেন ইরমা। কিন্তু  মঞ্চে গান পরিবেশনের সময়ে তার উরুতে দংশন করে একটি বিষাক্ত কোবরা সাপ।
 
ব্যাপারটি স্বাভাবিক করে সেই দংশন নিয়েই সাপটিকে হাত দিয়ে সরিয়ে গান চালিয়ে যেতে থাকেন এই শিল্পী। এভাবে চলতে থাকে প্রায় ৪৫ মিনিট। এক পর্যায়ে বিষক্রিয়া থেকে বমি শুরু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনার শিকার ওই সংগীতশিল্পী বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী নিয়ে গান পরিবেশনের জন্য সুপরিচিত। পুলিশ ঘটনার তদন্ত করছে। তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন।
 
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/LeOe41g9xC0" frameborder="0" allowfullscreen></iframe>