জাতিসংঘের মানবাধিকার কমিশনার জাইয়িদ রাদ আল হুসাইন জঙ্গি হামলা ও হুমকির মুখে থাকা বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশনার জাইয়িদ রাদ আল হুসাইন এ আহ্বান জানান।
তিনি এমন সময়ে এই আহ্বান জানালেন, যখন গত বুধবার রাতে রাজধানীর লক্ষ্মীবাজারে ব্লগার নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জাইয়িদ রাদ আল হুসাইন জঙ্গিদের হাতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ এবং আশঙ্কাও প্রকাশ করেন।
শুক্রবার জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিকে উদ্বৃতি করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের কাছে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
জাইয়িদ রাদ আল হুসাইন হত্যাকাণ্ড বন্ধে নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান। এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত এবং মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।