সাতক্ষীরায় দুর্বৃত্তদের বোমা হামলায় আওয়ামী লীগ নেতা আহত

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুরে বোমা হামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টায় কুচপুকুরস্থ নজরুল ইসলাম তার বাড়িতে ঢোকার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়।
 
এ ঘটনায় মারাত্মক আহত নজরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুল ইসলাম সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনা নিশ্চিত করে জানান, কারা এ হামলার সাথে জড়িত তা খুজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
 
উল্লেখ্য ইতিপুর্বেও আরও তিন দফা তার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। সে ঘটনায় তার ভাই সিরাজুল ইসলাম নিহত হয়। এরপর থেকে সে বেশ কিছু দিন সদর থানার মধ্যে রাত্রিযাপন করতো।