বগুড়া ইসলামী হাসপাতালে জন্ম নেয়া জোড়া কন্যা শিশু দুইটির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়েছে।
ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা ও মেডিকেলে অফিসার ডা. আশরাফ আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকাল পৌনে ৬টায় ইসলামী হাসপাতালে সফল অপারেশনের মাধ্যমে এক হৃৎপিন্ড বিশিষ্ট জোড়া কন্যা শিশুর জন্ম হয়।