সাতক্ষীরায় চোরাই ভারতীয় চন্দন কাঠসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের ও অপরজন চীনা নাগরিক মিউ ইউ জন।
শুক্রবার রাত ১১ টার দিকে শহরের খুলনা মোড় এলাকা থেকে ৬৮ কেজি ওজনের সুগন্ধি চন্দন কাঠের ছয়টি খণ্ডসহ তাদের আটক করা হয়।
জানা গেছে, ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচারের পর তা রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত এসব কাঠের মূল্য দুই লাখ ৭৪ হাজার ছয় শ টাকা ।