সুপ্রিমকোর্টে অবকাশ থাকবে আগামী ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। এ সময়ে আপিল বিভাগে মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিস্পত্তির জন্য বিচারপতি মো. নিজামুল হককে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে জরুরি বিষয় নিস্পত্তির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বেশ কটি অবকাশকালীন বেঞ্চ ও আপিলের জন্য চেম্বার কোর্ট থাকবে।
১৮ ও ২৫ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক চেম্বার কোর্টে বেলা ১১ টা থেকে শুনানি গ্রহণ করবেন।