নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দখল হওয়া খাল-নদী উদ্ধার করা শুরু করে। সারা দেশে এ পর্যন্ত ১০০০ কিলোমিটার নাদী খনন করা হয়েছে। ঢাকা শহরে মোট খাল ছিল ৩৯টি, বর্তমানে আছে ২৬টি, দখল করা হয়েছে ১৩টি, বর্তমান সরকার এ পর্যন্ত উদ্ধার করেছে দুইটি খাল। ভবিষ্যতে দখল হওয়া সব খাল উদ্ধার করা হবে।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বেপরোয়া দখলে আদি বুড়িগঙ্গা ও এর ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা করেন।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদী খননের জন্য ৭ টি ড্রেজার কিনেছিলেন। এর পর কোনো সরকার একটিও ড্রেজার কিনেননি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এক সঙ্গে ৭৪টি আর এই আমলে ২০টি ড্রেজার কিনেছে।’
পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-বেলা প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ, পানি বিজ্ঞানী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অধ্যাপক এম ফিরোজ আহমেদ প্রমুখ।