ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মজিবর (২২), টিপু (১৬) এবং খোকন (৩২) ।
শনিবার দুপুর একটার দিকে শহরের ভাবকির মোড় এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা জানায়, তারা জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের বাসিন্দা । তারা ময়মনসিংহ শহরে কঙ্কাল বিক্রি করে থাকে ।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, জামালপুর থেকে সিএনজি অটোরিকশায় করে দুটি হাড় ও মাথার খুলি বস্তায় ভরে ময়মনসিংহ পাচারকালে তাদেরকে আটক করা হয় ।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আন্তঃজেলার কঙ্কাল চোর সিন্ডিকেট বলে জানায় । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।