পটুয়াখালীতে ২০ মণ জাটকাসহ আটক ১

 
পটুয়াখালী শহরের টোল প্লাজা এলাকা থেকে বিশ মণ জাটকাসহ একটি মিনি ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে লাউকাঠী নদীর পাড় থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
 
আটক মিনি ট্রাক চালক মো. শাহিন সরদারকে (৩০) শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত জাটকা শহরের গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরন করার নির্দেশ দেন।
 
সদর থানা পুলিশের ওসি এসএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।