মঠবাড়িয়ায় ৩ মণ জাটকা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ার শনিবার ভোরে ৩ মণ জাটকা জব্দ করেছে প্রসাশন। এ সময় ৪ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জাটকাগুলো উপজেলার ২০টি এতিমখানায় বিতরণ করা হয়।
 
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার  ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত ৩ মণ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে।  আটককৃত ৪ মাছ ব্যবসায়ীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।