কন্যা সন্তানের মা হলেন যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকী। তার কন্যার নাম আজেলিয়া জয় পার্সি। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
টুইট বার্তায় টিউলিপ বলেন, 'ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি আমাদের কন্যা সন্তান আজেলিয়া জয় পার্সি জন্মগ্রহন করেছে। রয়েল ফ্রি হাসপাতালের স্টাফরা অসাধারণ।'
. @chris_percy and I are very pleased to announce the birth of our daughter Azalea Joy Percy. Staff at @RoyalFreeNHS were absolutely amazing
— Tulip Siddiq (@TulipSiddiq) April 9, 2016