প্রেমের প্রস্তাব দিতে কতজনই কত কিছু করেন। এদের মধ্যে সীমা অতিক্রম করেন কেউ কেউ খবরের শিরোনামেও চলে আসেন। এরকমই একটি কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ২৭ বছরের যুবক মাইকেল ব্যাংক। ৬০০ ফুট খাড়া পাহাড়ের ঢালে চড়ে ভিডিও অ্যাপের মাধ্যমে প্রেম নিবেদন করেছেন তিনি।
উঠতে পারলেও পাহাড় থেকে নামতে গিয়ে বিপদে পড়েন মাইকেল। এমন অবস্থায় হেলিকপ্টার ডেকে তাকে উদ্ধার করা হয়। তবে খারাপ খবর হল, উদ্ধার কাজের পুরো খরচ জরিমানা হিসেবে আদায় করে নেয়া হয়েছে প্রেমিক বেচারার কাছ থেকে। আর ভালো খবর, প্রস্তাব বিফলে যায়নি তার। সূত্র: বিবিসি