এবার শুরু হচ্ছে স্পিনার হান্ট

বাংলাদেশে এখন চলছে পেসারদের দাপট। মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেনের মত পেসাররা এখন বিশ্বজুড়ে খ্যাতি পাচ্ছেন।
 
কিছুদিন আগেও স্পিনই বাংলাদেশের মূল শক্তি হলেও এখন সময় পাল্টেছে। গত এক বছর বাংলাদেশের মূল শক্তি ছিল পেস। স্পিনারদের সেই হারানো জৌলুশ ফিরিয়ে আনতে নতুন প্রস্তাবনার দিকে নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রস্তাবনার প্রথমেই রয়েছে ‘স্পিনার হান্ট’। বাংলাদেশে এর আগে কখনো স্পিনার হান্ট হয়নি। ২০০৫ সালে প্রথমবারের মত ‘পেসার হান্ট’ হয়েছিল। এরপর ২০০৭ সাল দ্বিতীয় দফায় আরো একবার পেসার হান্টের আয়োজন করা হয়েছিল। এ বছর রবির সৌজন্যে তৃতীয়বারের মত পেসার হান্টের আয়োজন করা হয়। সেখান থেকে প্রতিভাবান ১০ জন পেসারকে তুলে এনেছে বিসিবি।
 
তবে এবার স্পিনার হান্ট শুরু করতে যাচ্ছে বিসিবি। শুক্রবার বাংলাদেশের ভারত সফর নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেসময়ই তিনি বলেন, ‘বিসিবির নতুন প্রজেক্টের ভেতর শুরুতেই রয়েছে স্পিনার হান্ট। আমরা স্পিনারদের নিয়ে কাজ করব।’  ইতোমধ্যে স্পিনার হান্ট পরিচালনার জন্য অভিজ্ঞ স্পিন কোচও খোঁজা শুরু করেছে বিসিবি ‘