সিলেটে মানি লন্ডারিং মামলায় প্রবাসী বাবা-ছেলে গ্রেফতার

সিলেটে মানি লন্ডারিং মামলায়লন্ডন প্রবাসী পিতা-পুত্র  গ্রেফতার হয়েছেন ।
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মো. আবুল হাসানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিদপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী সুন্দর আলী ও তার ছেলে প্রবাসী শিপন মিয়া। সুন্দর আলী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান।
 
দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মো. আবুল হাসান জানান, শুক্রবার রাত ১০টার দিকে সুন্দর আলীকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিদপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে এবং  রাত ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ছেলে শিপন মিয়াকে গ্রেফতার করা হয়।
 
সিলেট কোতয়ালী থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে সেখানে আদালত হাজির করা হবে।
 
দুদক সূত্র জানায়, গত বছর সুনামগঞ্জ স্পেশাল আদালতে সুন্দর আলীর চাচাতো ভাই রুহুল আমিন বাদী হয়ে মানিলন্ডরিং আইনে একটি মামলা দায়ের করেন।