জিবুতিতে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত ইসমাইল ওমর

আফ্রিকার দেশ জিবুতিতে টানা চতুর্থবারেরমতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইসমাইল ওমর গুয়েলাহ। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পান তিনি। ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকা ইসমাইলের এটা টানা চতুর্থ বিজয়।
 
তার প্রতিপক্ষ পাঁচ রাজনৈতিক দলের মধ্যে তিনটি দলই নির্বাচন বয়কট করে। বিজয়ের পর ৬৮ বছর বয়সী ইসমাইল বলেন, ‘জিবুতির জনগণ আমার উপরে আস্থা রেখেছেন।’ দেশটির জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ ভোটে অংশগ্রহণ করে যার সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। বিবিসি