আনোয়ার হোসেন মঞ্জু সভাপতি হওয়ায় সিলেট জেপির অভিনন্দন

জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলনে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে জেপি সিলেট জেলা কমিটি।
 
জেপি সিলেটে জেলা কমিটির সভাপতি ইফতেখার আহমদ লিমন, সাধারণ সম্পাদক আব্দুল করিম আকবরী, সিনিয়র সহ-সভাপতি হাজী সাইদুর রহমান এপলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সমরাজ আহমদসহ অন্যান্য নেতারা এক বিবৃতিতে বলেন, আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলামের হাতকে শক্তিশালী করে এবং তাদের নেতৃত্বে আগামী দিনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংগ্রাম চালিয়ে যেতে বদ্ধ পরিকর।