আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চ্যাম্পিয়ন কুমিল্লা

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার (অনুর্ধ্ব-২১) ফাইনালে ৩৭-২৩ পয়েন্টে নীলফামারী জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে  কুমিল্লা জেলা দল।
 
শনিবার ঢাকায় কাবাডি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ট্রফি ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশের আইজিপি ও কাবাডি ফেডারেশনের সভাপতি এ.কে.এম শহীদুল হক বিপিএম পিপিএম। বিজয়ী কুমিল্লা জেলার পক্ষে ট্রফি গ্রহণ করেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভ্ইূয়া এমপি, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর  ( অব.) মোহাম্মদ আলী সুমনসহ পুলিশ ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।