ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প

 
ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
 
রবিবার বাংলাদেশ সময় সকাল আটটা ১৪মিনিটে এই কম্পন অনুভূত হয়।
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির বেংকুলু এলাকা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পটি আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে।